Apan Desh | আপন দেশ

স্কুলে যেতে পারছে না সোয়ের-সানিয়ার ছেলে ইজহান

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:২৮, ২৭ জানুয়ারি ২০২৪

স্কুলে যেতে পারছে না সোয়ের-সানিয়ার ছেলে ইজহান

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে ছেড়ে তৃতীয় বিয়ে করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিক। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সানা জাভেদকে নতুন জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি।

এদিকে সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদের পর মানসিক চাপ পড়েছে তাদের ছেলে ইজহানের ওপর। স্কুলে যেতে পারছে না। সহপাঠীদের দ্বারা কটাক্ষের শিকার হচ্ছে সে। পাকিস্তানি সাংবাদিক নইম হানিফ এমনই দাবি করছেন। সানিয়া মির্জা নিজেই নাকি ছেলেকে নিয়ে উদ্বেগের কথা তাকে জানিয়েছেন।

আরও পড়ুন <> চীন সফর বাতিল হওয়ায় রোনালদোর দুঃখপ্রকাশ

ছেলেকে নিয়ে এতদিন দুবাইতে থাকতেন সানিয়া। সেখানকার বিশ্বমানের স্কুলে পড়াশোনা করে ইজহান। তবে শোয়েবের তৃতীয় বিয়ের খবর চারদিকে ছড়িয়ে পড়ায় ছোট্ট ছেলের ওপরও তার প্রভাব পড়েছে। তাই ছেলেকে নিয়ে দেশে ফিরেছেন সানিয়া। হায়দারাবাদে সানিয়ার নিজস্ব বাড়ি। আপাতত সেখানেই আছেন তিনি।

ঘনিষ্ঠ সূত্রের খবর, দুবাই ছেড়ে ছেলেকে ভারতের স্কুলেই ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে শোয়েবের তৃতীয় বিয়ে হলেও এটি সানার দ্বিতীয় বিয়ে। ২০২০ সালের অক্টোবরে পাক গায়ক উমায়ের জসওয়ালকে বিয়ে করেন অভিনেত্রী। করাচিতে দুই পরিবারের সদস্যদের নিয়ে অনাড়ম্বরপূর্ণ সেই বিয়ের আসর বসেছিল।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়