Apan Desh | আপন দেশ

শোয়েব-সানার যেভাবে দেখা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:০৮, ২৩ জানুয়ারি ২০২৪

আপডেট: ১০:৩৩, ২৩ জানুয়ারি ২০২৪

শোয়েব-সানার যেভাবে দেখা

সানিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই সম্প্রতি তৃতীয় বিয়ের কথা জানালেন পাক ক্রিকেটার শোয়েব মালিক। পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে ঘর বাঁধলেন এ ক্রিকেটার। ১৩ বছরের বিবাহিত জীবন সানিয়া-শোয়েবের। সানিয়ার ননদের দাবি, বছরখানেক ধরে পরকীয়ায় জড়িয়ে পড়ে শোয়েব। যার করণে এত বছরের সম্পর্ক ভেঙে গেল।

তিনি বলেন, শোয়েবের বিবাহ-বহির্ভূত সম্পর্কে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সানিয়া। তিনি শোয়েবকে বার বার বুঝিয়েছেন কিন্তু তাতে কোনো লাভ হয়নি। একাধিক নারীর সঙ্গে শোয়েবের সম্পর্ক মেনে নিতে পারেননি সানিয়া। বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে তারকা দম্পতির মধ্যে অশান্তি লেগেই থাকত।

এক সাক্ষাৎকারে শোয়েব নিজেই জানান, সারা বিশ্বে প্রায় ৫০০ নারীকে তিনি ভালোবাসেন। তবে সানার সঙ্গে শোয়েবের দেখা হয় টেলিভিশনের এক রিয়্যালিটি শোয়ের সেটে।

আরও পড়ুন <> দুবাইয়ে বৈঠক হয়েছিল শোয়েব-সানিয়া পরিবারের

পাকিস্তানির এক সাংবাদিক দাবি করেছেন, রিয়্যালিটি শোয়ের সেটে একে অপরকে দেখার পরই প্রেমে পড়ে যান তারা। সানার সঙ্গে শোয়েবের যখন দেখা হয় তখন বিবাহিত অভিনেত্রী। পাক-গায়ক উমের জেসওয়ালের সঙ্গে বিয়ের সম্পর্কে ছিলেন তিনি। শোয়েবের সঙ্গে দেখা হওয়ার ক’দিন আগেই বিয়ে হয় সানার। তিন বছরের বিবাহিত জীবন সানা-উমেরের। শোয়েবের সঙ্গে সানিয়ার বিবাহবিচ্ছেদের পরই নিজের স্বামীর সঙ্গে সম্পর্কে ইতি টানেন সানা। তার তিন মাসের মাথায় বিয়ে করেন শোয়েবকে।

জানা যায়, অভিনেত্রী সানার সঙ্গে বিয়েতে পরিবারের কাউকে পাশে পাননি শোয়েব। শোয়েবের বোনেরা সানিয়ার সঙ্গে বিয়ে ভাঙার জন্য নিজের ভাইকেই দায়ী করেছেন। শোয়েবের তৃতীয় বিয়েতে পরিবারের কারও মত ছিল না বলেও জানা যায়। 

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়