Apan Desh | আপন দেশ

বিয়ে করেছেন শোয়েব মালিক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:৩৫, ২০ জানুয়ারি ২০২৪

বিয়ে করেছেন শোয়েব মালিক

বিয়ে করেছেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এ ক্রিকেটার।

শনিবার (২০ জানুয়ারি) ফেসবুকে এক পোস্টে বিয়ে করার বিষয়টি জানান শোয়েব। স্ট্যাটাসে নতুন স্ত্রীর সঙ্গে দুইটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ।’

শোয়েব এবার বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে। ২০১২ সাল থেকে অভিনয় জগতে বিচরণ তার। শোয়েবের মতো এর আগে সানা জাভেদও বিয়ে করেছিলেন।

আরও পড়ুন <> ‘বিয়ে কঠিন, বিচ্ছেদও কঠিন’

সানা জাভেদের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হওয়া শোয়েব এর আগে বিয়ে করেছেন আরও দুটি। আয়েশা সিদ্দিকীর পর ২০১২ সালে তিনি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন। আয়েশার সঙ্গে ডিভোর্স হলেও সানিয়ার সঙ্গে শোয়েবের ছাড়াছাড়ি হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়