Apan Desh | আপন দেশ

দুর্দান্ত ঢাকা

ঢাকার সঙ্গে আরও ‘জোরদার’ সম্পর্ক দেখতে চায় দিল্লি: জয়সওয়াল

ঢাকার সঙ্গে আরও ‘জোরদার’ সম্পর্ক দেখতে চায় দিল্লি: জয়সওয়াল

ঢাকা ও নয়াদিল্লির বহুমাত্রিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বার্তা দিয়েছে ভারত। বাংলাদেশের নির্বাচনের পর দুই দেশের কূটনৈতিক বরফ গলতে শুরু করেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক ও উষ্ণ সম্পর্কের ভিত্তিতে সামনে এগিয়ে যেতে চায়। রণধীর জয়সওয়াল বলেন, আপনারা জানেন বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। লোকসভার স্পিকার ওম বিড়লা ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন। তিনি নরেন্দ্র মোদীর একটি চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।

০৭:৩৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement