ছবি: সংগৃহীত
২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। এবারের গ্রহণটি হবে ‘রিং অব ফায়ার’ বা আগুনের বলয় সূর্যগ্রহণ। বিশ্বের মানুষ মহাজাগতিক এ দৃশ্য দেখার অপেক্ষায় রয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, বলয়াকার সূর্যগ্রহণ তখন ঘটে, যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মধ্যে অবস্থান করে। এ সময় চাঁদ পৃথিবী থেকে তুলনামূলক দূরে থাকে। ফলে চাঁদ পুরো সূর্য ঢাকতে পারে না। সূর্যের চারপাশে উজ্জ্বল আলোর একটি বলয় তৈরি হয়। এ দৃশ্যকে বলা হয় ‘রিং অব ফায়ার’।
নাসার তথ্য অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি বলয়াকার সূর্যগ্রহণ শুরু হবে আন্তর্জাতিক সময় (ইউটিসি) সকাল ৭টা ১ মিনিটে। বাংলাদেশ সময় অনুযায়ী গ্রহণটি শুরু হবে বিকেলে ৪টায় এবং শেষ হবে রাত ৮টা ২৭ মিনিটে।
ফাল্গুন অমাবস্যায় শুরু হওয়া এ বলয়াকার গ্রহণের মূল অংশ সর্বোচ্চ প্রায় ২ মিনিট ২০ সেকেন্ড স্থায়ী হতে পারে। তবে মহাজাগতিক দৃশ্যটি পৃথিবীর খুব সীমিত কিছু এলাকায় দেখা যাবে।
আরও পড়ুন <<>> বিপাকে চ্যাটজিপিটির ফ্রি ব্যবহারকারীরা
কোথায় দেখা যাবে: ‘আগুনের বলয়’ সূর্যগ্রহণ মূলত অ্যান্টার্কটিকার কিছু দুর্গম এলাকায় দেখা যাবে। এছাড়া দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশ এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশে আংশিকভাবে দৃশ্যমান হবে। এর মধ্যে রয়েছে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, মোজাম্বিক, মরিশাস, তানজানিয়া এবং অ্যান্টার্কটিকা।
কোথায় দেখা যাবে না: ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এ সূর্যগ্রহণ দেখা যাবে না। তাই এ অঞ্চলের মানুষ সরাসরি মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে পারবেন না।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































