Apan Desh | আপন দেশ

দেশের ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দিচ্ছে সরকার 

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১২:২৫, ১২ জানুয়ারি ২০২৬

দেশের ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দিচ্ছে সরকার 

ফ্রিল্যান্সারদের সরকারিভাবে স্বীকৃতি দিবে সরকার। যার জন্য মঙ্গলবার (১৩ জানুয়ারি) উদ্বোধন হচ্ছে নতুন একটি প্ল্যাটফর্ম। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ সোমবার (১২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।

ফ্রিল্যান্সারদের প্রাতিষ্ঠানিকভাবে একত্র করতে চালু হচ্ছে প্রথম জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘freelancers.gov.bd’। এর মধ্য দিয়ে ফ্রিল্যান্সাররা প্রথমবারের মতো সরকারি স্বীকৃত ডিজিটাল পরিচয়পত্র পাবেন।

মন্ত্রণালয় জানিয়ে, আইসিটি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের উদ্যোগে এ প্ল্যাটফর্ম বাস্তবায়ন করা হবে। প্ল্যাটফর্মটির নিরাপত্তা পরীক্ষা (ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনেট্রেশন টেস্টিং-ভিএপিটি) সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান।

আরও পড়ুন<<>>‘ডট বিডি’ ডোমেইন নিয়ে বড় সুখবর দিল বিটিসিএল

নিবন্ধিত ফ্রিল্যান্সাররা তাদের ডিজিটাল আইডি কার্ড দিয়ে নানা ধরনের সুবিধা পাবেন। যেমন- ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, সরকারি-বেসরকারি প্রশিক্ষণ এবং বিভিন্ন আর্থিক প্রণোদনা ইত্যাদি। এ প্ল্যাটফর্মের মাধ্যমে দেশে ও আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশী ফ্রিল্যান্সারদের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে।

এ প্ল্যাটফর্মটি জাতীয় ফ্রিল্যান্সার ডাটাবেজ হিসেবেও কাজ করবে। এতে ফ্রিল্যান্সারদের সংখ্যা, দক্ষতা, কাজের ধরন ও বাজার প্রবণতা সংক্রান্ত তথ্য থাকবে। এসব তথ্য ভবিষ্যৎ নীতি প্রণয়ন এবং পরিকল্পনা গ্রহণের জন্য সহায়ক হবে।

উদ্যোগটির দেশের ফ্রিল্যান্সারদের উৎসাহিত করবে বলে আশা করা যায়। এ উদ্যোগের মাধ্যমে তাদের কাজের গতি বাড়বে এবং তরুণরা ডিজিটাল সেক্টরে আগ্রহী হবেন। আত্মকর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনেও বিশেষ ভূমিকা রাখবে উদ্যোগটি। যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

আপন দেশ/এসএস/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ