Apan Desh | আপন দেশ

এয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫১, ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:২৫, ২১ ফেব্রুয়ারি ২০২৬

এয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি।

এয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আগামী ১২ মার্চ অথবা এর দুয়েক দিন আগে বসছে। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সংবাদমাধ্যমকে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী মাসের ১২ মার্চ অথবা এর দুয়েক দিন আগে। এ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।
  
সালাহউদ্দিন আহমদ বলেন, এ অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।
  
এয়োদশ জাতীয় সংসদে এরইমধ্যে সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়