ছবি : সংগৃহীত
পবিত্র রমজান মাস শুরু হতে আর বেশি দেরি নেই। চাঁদ দেখার ওপর নির্ভর করে কোনো কোনো দেশে রমজান শুরু হবে ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি। তবে ভৌগোলিক অবস্থান ও ঋতু পরিবর্তনের কারণে এ বছরও বিশ্বের সব দেশে রোজার সময় এক হবে না।
চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, এবার রমজান প্রায় ১০ দিন এগিয়ে শুরু হবে। ফলে চলতি বছর রমজান পড়ছে শীতের শেষ ভাগে।
জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় এ বছর বিভিন্ন দেশে রোজার সময় তুলনামূলক কিছুটা কম হবে। যা সর্বনিম্ন প্রায় সাড়ে ১১ ঘণ্টা থেকে সর্বোচ্চ সাড়ে ১৫ ঘণ্টা পর্যন্ত হতে পারে। উত্তর গোলার্ধে এ বছর রোজার সময় হবে আনুমানিক ১২-১৩ ঘণ্টা, যা দিন বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বৃদ্ধি পাবে।
এ ছাড়া দক্ষিণ গোলার্ধে রোজার সময় ১৪-১৫ ঘণ্টার মধ্যে থাকতে পারে, যা সময়ের সঙ্গে কিছুটা কমে আসবে।
ইসলামিক ফাইন্ডারের তথ্যানুযায়ী, এ বছর সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখবে নিউজিল্যান্ডের মুসলিমরা। তালিকায় এর পরপরই অবস্থান চিলি, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার।
অন্যদিকে, সবচেয়ে স্বল্প সময়ের রোজা পালিত হবে ফ্রান্স, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড ও ফিনল্যান্ডের মতো দেশগুলোতে।
আরব দেশগুলোতে রোজার সময় গড়ে সাড়ে ১২ ঘণ্টা থেকে ১৩ ঘণ্টা পর্যন্ত হতে পারে। আর বাংলাদেশে রোজার সময় থাকবে প্রায় পৌনে ১৩ ঘণ্টা থেকে সাড়ে ১৩ ঘণ্টার মধ্যে।
নিরক্ষরেখা থেকে কোনো দেশ যত দূরে, সেখানে দিনের দৈর্ঘ্যের তারতম্য তত বেশি হয়। ফলে উত্তর ও দক্ষিণ মেরুর কাছাকাছি অঞ্চলে রোজার সময়েও বড় পার্থক্য দেখা যায়।
আরও পড়ুন : বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ, বাংলাদেশ সময় কখন যাবে?
বিশেষজ্ঞদের মতে, শীতের সময়ে রমজান পড়ায় এবারের আবহাওয়া তুলনামূলক শীতল থাকবে, যা রোজা পালনে স্বস্তি এনে দিতে পারে।
মুসলিম প্রধান দেশগুলোতেও এবারের রমজান তুলনামূলক আরামদায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































