Apan Desh | আপন দেশ

ঈদের নামাজ ছুটে গেলে কী করবেন?

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:০৩, ২১ মার্চ ২০২৬

ঈদের নামাজ ছুটে গেলে কী করবেন?

ছবি : আপন দেশ

ঈদের দিনের প্রধান আমল দুই রাকাত ওয়াজিব নামাজ। নামাজ আদায়ের মধ্য দিয়েই ঈদের দিনটি শুরু হয়। তবে অন্য ফরয নামাজের মতো ঈদের নামাজেও রাকাত ছুটে যেতে পারে।

তখন করণীয় কী? ছুটে যাওয়ার নামাজ কীভাবে আদায় করবেন? চলুন জেনে নেই।

কেউ বিলম্বে এসে ইমামকে প্রথম রাকাতের কেরাতে পেলে প্রথমে তিনি তাকবিরে তাহরিমা এবং অতিরিক্ত তিনটি তাকবির বলে ইমামের অনুসরণ করবেন। (মুসান্নাফে আব্দুর রাযযাক: ৫৭১৪)

দেরিতে এসে কেউ ইমামকে রুকুতে পেলো। তাহলে দাঁড়িয়ে অতিরিক্ত তাকবিরগুলো বলে ইমামকে রুকুতে ধরতে পারার সম্ভাবনা থাকলে তাই করবে।

কিন্তু দাঁড়িয়ে অতিরিক্ত তাকবির বলে ইমামকে রুকুতে না পাওয়ার আশঙ্কা হলে শুধু তাকবিরে তাহরিমা বলে রুকুতে চলে যাবে। রুকুতে গিয়ে হাত না উঠিয়ে অতিরিক্ত তাকবিরগুলো বলবে। এরপর সময় থাকলে রুকুর তাসবিহ পড়বে। (আলবাহরুর রায়েক: ১/১৬১)

কেউ ২য় রাকাতে এসে ইমামের সাথে শরীক হলো। তাহলে তিনি ইমাম সালাম ফেরানোর পর দাঁড়িয়ে সূরা ফাতেহা ও কেরাত পড়বে এবং রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তাকবির বলবে। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ৫৮১৩)

কেউ দ্বিতীয় রাকাতের রুকু বা তাশাহুদের পর জামাতে শরীক হলো। এমন হলে ইমাম সালাম ফেরানোর পর দাঁড়িয়ে প্রথমে অতিরিক্ত তাকবিরগুলো বলে এরপর সূরা কেরাত পড়ে রুকু সিজদা করবে। এভাবে তার প্রথম রাকাত পূর্ণ হবে। প্রথম রাকাতের পর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে প্রথমে সূরা কেরাত পড়বে। এরপর অতিরিক্ত তাকবিরগুলো বলে রুকু সেজদা আদায় করে নামাজ শেষ করবে। (ফাতাওয়া খানিয়া ১/১৮৫)

ঈদের নামাজের রাকাত ছুটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর। এতে করে ব্যক্তি কষ্ট পান। সারা মাসের ইবাদত কবুল হয়েছে কিনা এমন সংশয়েও ভোগেন । 

আপন দেশ/এনএম
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়