Apan Desh | আপন দেশ

কঠিন রোগ-ব্যাধি থেকে মুক্তির দোয়া

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:১৩, ৩১ মার্চ ২০২৬

কঠিন রোগ-ব্যাধি থেকে মুক্তির দোয়া

ফাইল ছবি

প্রাণঘাতী সব ধরণের কঠিন ব্যাধি থেকে বাঁচতে আল্লাহর সাহায্যের বিকল্প নেই। তিনিই মানুষকে রোগ-ব্যাধি থেকে মুক্তি দিতে পারেন। তাই মহামারির এ সময়ে শিশুদের হাম, ডেঙ্গুসহ যাবতীয় কঠিন রোগ-ব্যাধি থেকে মুক্তি পেতে হাদিসের এ দোয়াটি খুবই কার্যকরী-

রোগ থেকে মুক্তির দোয়া- اَللهم إنِّي أَعُوذُ بِكَ مِنَ البَرَصِ، وَالجُنُونِ، وَالجُذَامِ، وَسَيِّيءِ الأَسْقَامِ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাসি; ওয়াল জুনুনি; ওয়াল ঝুজামি; ওয়া সাইয়্যিয়িল আসক্বাম।

অর্থ : হে আল্লাহ! আমি অবশ্যই তোমার কাছে ধবল, উন্মাদ, কুষ্ঠরোগ এবং সব ধরণের কঠিন রোগ-ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি। (আবু দাউদ, নাসাঈ, মুসনাদে আহমাদ, রিয়াদুস সালেহিন)

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষকে অশ্লীলতা ও বেহায়পানা থেকে সতর্ক করেছেন। কারণ এসবের কারণে মানুষের ওপর নেমে আসে নাম না জানা নতুন রোগ-ব্যাধি ও ভাইরাসের আক্রমন। হাদিসে পাকে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

সর্বপ্রকার রোগ থেকে মুক্তির দোয়া
যখন কোনা জাতির মধ্যে বেহায়াপনা ও অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন তাদের মধ্যে এমন এমন নতুন রোগ-ব্যাধি ছড়িয়ে পড়বে; যা ইতিপূর্বে কখনো দেখা যায়নি। (ইবনে মাজাহ)

আরও পড়ুন<<>>শাওয়ালের ছয় রোজার গুরুত্ব ফজিলত

 

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অশ্লীলতা ও বেহায়াপনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। হাদিসে এ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ দোয়া তুলে ধরেছেন- اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ وَ الْاَدْوَاءِ

উচ্চারণ :‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাক্বি ওয়াল আ’মালি ওয়াল আহওয়ায়ি, ওয়াল আদওয়ায়ি।

অর্থ : হে আল্লাহ! নিশ্চয়ই আমি তোমার কাছে খারাপ (নষ্ট-বাজে) চরিত্র, অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির অনিষ্টতা এবং বাজে অসুস্থতা ও নতুন সৃষ্ট রোগ বালাই থেকে আশ্রয় চাই। (তিরমিজি)

বদ নজরের দোয়া
হাম, ডেঙ্গুসহ যাবতীয় কঠিন রোগ-ব্যাধি থেমে মুক্ত থাকতে যথাযথ স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। হাদিসে নির্দেশিত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া জরুরি। আল্লাহ তাআলা সবাইকে সব মহামারি ও রোগ-ব্যাধি থেকে মুক্তি দান করুন। আমিন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement