Apan Desh | আপন দেশ

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

নাটোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৮, ২৮ নভেম্বর ২০২৬

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

ছবি: আপন দেশ

নাটোরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় সরকারি গণগ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে মুখোশধারী দুই যুবক জুলাই স্মৃতিস্তম্ভের গোড়ায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ওই সড়কে টহলরত পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

আরও পড়ুন<<>>লক্ষ্মীপুরের ১৬ স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

পরে টহলরত পুলিশ সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক যুবককে স্মৃতিস্তম্ভের গোড়ায় দাহ্য পদার্থ ঢেলে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যেতে দেখা যায়।

নাটোর সদর থানার ওসি মো. মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দুই যুবক স্মৃতিস্তম্ভের গোড়ায় আগুন ধরিয়ে পালিয়ে যায়। পুলিশ সদস্যরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন মুশফিক পতিত ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে: বিএনপি গোপালগঞ্জে বিকাশের লেনদেন পর্যবেক্ষণে সরকার: বাণিজ্যমন্ত্রী পতিত স্বৈরাচার কোনো দিন দেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দাম ফের বাড়ল রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান গাজায় নভেম্বরেই ইসরায়েলি হামলায় নিহত ১৬ শিক্ষার্থী হজের বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে পৌঁছাতে সক্ষম: ট্রাম্প