ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক বাজারে আবারও স্বর্ণের দামে বড় উত্থান দেখা গেছে। শেষ কদিনে তলানিতে নেমে গিয়েছিল এ মূল্যবান ধাতুর দাম।
সাম্প্রতিক বড় পতনকে কাজে লাগিয়ে কম দামে স্বর্ণ কেনার প্রবণতা দেয়। এছাড়া আগের কেনাবেচার হিসাব গুটিয়ে নেয়া হয়। যে কারণে মূল্যবান এ ধাতুর বাজার আবার চাঙা হয়ে উঠেছে।
তবে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেশি থাকা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর আশঙ্কায় এ উত্থান কতদিন স্থায়ী হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ শতাংশ বেড়ে ৩ হাজার ৬৭২ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে।
ওই দিন যুক্তরাষ্ট্রের বাজারে স্বর্ণের অগ্রিম দাম ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে ৩ হাজার ৬৭১ দশমিক ৯০ ডলার হয়েছে। অন্যদিকে এক আউন্স রুপার দাম ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪৪ দশমিক ২৭ ডলারে উঠেছে। লাইভমিন্টের খবর অনুযায়ী, ভারতের এমসিএক্স বাজারে ডিসেম্বরের স্বর্ণের অগ্রিম দাম প্রতি ১০ গ্রামে ১ লাখ ২২ হাজার ২৭২ রুপি এবং রুপার দাম প্রতি কেজিতে ১ লাখ ৪৫ হাজার ৮৪৩ রুপিতে সপ্তাহ শেষ করেছে।
আরও পড়ুন <<>> ইসরায়েলের নির্বাচন বানচালে নেতানিয়াহুর নতুন ফাঁদ
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির কারণে প্রযুক্তি খাতের শেয়ারবাজারে অস্থিরতা কিছুটা কমেছে। এর ফলে স্বর্ণ ও রুপা বিক্রির চাপও কমে গেছে। কম দামে পাওয়ার আশায় মানুষ কিনতে শুরু করায় দাম বাড়ছে। কিন্তু গত অক্টোবরে আমেরিকায় মূল্যস্ফীতি ৩ দশমিক ৩ শতাংশে পৌঁছানো এবং অর্থনীতির গতি ধারণার চেয়ে ভালো থাকায় সেখানে সুদের হার বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সুদের হার বাড়লে স্বর্ণ বা রুপার মতো জিনিসে মানুষের বিনিয়োগের আগ্রহ কমে যায়।
ব্রিকওয়ার্ক রেটিংসের গবেষণা প্রধান রাজীব শরণ মনে করেন, সামনের কিছুদিন প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৪৫০ থেকে ৩ হাজার ৭৫০ ডলারের মধ্যে থাকতে পারে।
বিশেষজ্ঞদের মতে, একসঙ্গে অনেক টাকা বিনিয়োগ না করে অল্প অল্প করে কেনাই এখন ভালো হবে। কারণ দাম এখনই অনেকদিন ধরে বাড়তে থাকবে, এমনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































