Apan Desh | আপন দেশ

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৯, ২৮ নভেম্বর ২০২৬

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

ছবি: আপন দেশ

সারাদেশে হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট দুই লাখ ৬৩ হাজার ৭৬৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৬০৮ জনের। এসময়ে সন্দেহজনক হাম রোগে এক হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।

এ পর্যন্ত হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৩৬ হাজার ৩৯১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ২৭ হাজার ৩১৪ জন।

আরও পড়ুন <<>> ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ৬১৯

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে, ৩৬৯ জন। এছাড়া চট্টগ্রামে ১৬০, বরিশালে ১১৮, সিলেটে ১০৭, খুলনায় ৭৬, ময়মনসিংহে ৬৭, রাজশাহীতে ৩৫ এবং রংপুরে ২৯ জন শনাক্ত হয়েছেন। নিশ্চিত হাম রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৩২, সিলেটে ১৪ এবং চট্টগ্রামে আটজন শনাক্ত হয়েছেন।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন মুশফিক পতিত ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে: বিএনপি গোপালগঞ্জে বিকাশের লেনদেন পর্যবেক্ষণে সরকার: বাণিজ্যমন্ত্রী পতিত স্বৈরাচার কোনো দিন দেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দাম ফের বাড়ল রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান গাজায় নভেম্বরেই ইসরায়েলি হামলায় নিহত ১৬ শিক্ষার্থী হজের বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে পৌঁছাতে সক্ষম: ট্রাম্প