ফাইল ছবি, আপন দেশ
চুয়াডাঙ্গায় জীবননগরে মাটিভর্তি অবৈধ গাড়ির (লটাহাম্বার) ধাক্কায় তাসফিয়া ফারিহা (৯) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় সম্রাট নামে এক যুবক গুরুতর আহত হন।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসফিয়া ফারিহা একই ইউনিয়নের ছটেঙ্গাপাড়া গ্রামের খবির হোসেনের মেয়ে। সে স্থানীয় প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত সম্রাট একই গ্রামের আব্দুল গফুরের ছেলে।
আরও পড়ুন<<>>লালমনিরহাটে জাল টাকাসহ গ্রেফতার ২
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সম্রাটের বাইসাইকেলে চড়ে স্কুলের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল তাসফিয়া। পথে কালা মসজিদ এলাকায় পৌঁছালে জীবননগর থানার দিক থেকে আসা মাটিভর্তি একটি গাড়ি তাদের বহনকারী সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাসফিয়ার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই লটাহাম্বারের চালক ও গাড়িতে থাকা অন্যরা পালিয়ে যায়।
জীবননগর থানার ওসি শেখ সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লটাহাম্বারের ধাক্কায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত লটাহাম্বারটি জব্দ করে থানায় নেয়া হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































