ছবি : সংগৃহীত
আগামী বছরের এপ্রিলে ঢাকায় আসতে পারেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। রোমানিয়ান পপ তারকা ওটিলিয়ার কনসার্টে এ ইঙ্গিত দিয়েছেন ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে ওটিলিয়ার কনসার্ট শেষে এ পরিকল্পনার কথা জানান নাঈম আশরাফ।
তার ঘোষণা অনুযায়ী, রাজধানীর আর্মি স্টেডিয়ামে শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছে ই-মেকার্স বাংলাদেশ।
বিশ্বসংগীতে শাকিরা পরিচিত নাম। বিশেষ করে ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ এখনো বিশ্বজুড়ে শ্রোতাদের কাছে সমান পরিচিত।
ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি দেশের সংগীতাঙ্গনে বড় আন্তর্জাতিক আয়োজনগুলোর একটি হতে পারে। তবে এখনো তার বাংলাদেশ সফর কিংবা কনসার্টে অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন <<>> ‘দার-ই-নিজাত’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের ক্ষোভ
আয়োজকদের পক্ষ থেকে কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য, টিকিট বিক্রির সময়সূচি কিংবা অন্যান্য আনুষ্ঠানিক তথ্যও প্রকাশ করা হয়নি। ফলে আপাতত শাকিরাকে ঢাকায় আনার বিষয়টি আয়োজকের পরিকল্পনা হিসেবেই রয়েছে।
এদিকে শুক্রবার ওটিলিয়া কনসার্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক নাঈম আশরাফ পৃষ্ঠপোষক, সাংবাদিক, সরকার, প্রশাসন ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































