Apan Desh | আপন দেশ

লক্ষ্মীপুরের ১৬ স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫১, ২৮ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরের ১৬ স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের ১৬ স্থানে মশাল জ্বালিয়ে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এসব মিছিল করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর ও রাতে বিভিন্ন সময়ে জেলার চন্দ্রগঞ্জ, রায়পুর, কমলনগর, রামগতি ও রামগঞ্জসহ বিভিন্ন এলাকায় এ মিছিলগুলো হয়েছে। 

পরবর্তীতে মিছিলের ভিডিওগুলো ছাত্রলীগ নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। মিছিল থেকে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন  স্লোগান দেয়া হয়।

সংশ্লিষ্ট এলাকাগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, জনবহুল বা লোকালয়ে এ ধরনের কোনো মিছিল স্থানীয়রা দেখেননি। স্থানীয়দের দাবি, নেতাকর্মীরা মূলত নির্জন এলাকার বিভিন্ন সড়কে গিয়ে ঝটিকা মিছিল করে তা ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচার করছে। 

আরও পড়ুন<<>>রাঙামাটিতে রাতের আকাশে ড্রোন, গুলি ছুড়েছে নিরাপত্তা বাহিনী

বিষয়টি নিশ্চিত করে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া জানান, আওয়ামী লীগের ঘোষিত ৮ দফা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রলীগের ব্যানারে জেলার ১৬টি এলাকায় মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। একই দাবিতে আরও কয়েকটি এলাকায় মিছিল করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, মিছিলগুলোর ভিডিও ফেসবুকে দেখতে পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন মুশফিক পতিত ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে: বিএনপি গোপালগঞ্জে বিকাশের লেনদেন পর্যবেক্ষণে সরকার: বাণিজ্যমন্ত্রী পতিত স্বৈরাচার কোনো দিন দেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দাম ফের বাড়ল রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান গাজায় নভেম্বরেই ইসরায়েলি হামলায় নিহত ১৬ শিক্ষার্থী হজের বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে পৌঁছাতে সক্ষম: ট্রাম্প