Apan Desh | আপন দেশ

শেখ হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় টিভি

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:১০, ২৬ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:১৩, ২৬ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় টিভি

ফাইল ছবি, আপন দেশ

বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের তথ্য ভাসছে। এরই মধ্যে তার অবস্থান নিয়ে ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করেছে। তবে সে খবর নিয়েও বিশ্বাস-অবিশ্বাসের হাওয়া বইছে বাংলাদেশে। 

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত হওয়ায় দেশীয় গণমাধ্যম তার খবরা-খবর প্রচার করছে না। কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় তার দল আওয়ামী লীগের সংবাদও স্থান পাচ্ছে না মূলধারার গণমাধ্যমে। তবে ভারতে বসে ভিনদেশী গণমাধ্যমে কথা বলছেন শেখ হাসিনা ও তার দলীয় নেতারা। যদিও তার কোনো ভিডিও প্রকাশ হচ্ছে না।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। তিনি রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান। ইতোমধ্যে তারপক্ষে পার্সপোর্টের আবেদনের খবর প্রকাশিত হয়েছে। যদিও দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন বলছে আবেদনকারীর বৈধতা নেই।

 ২০২৪ সালের ০৫ আগস্ট গণঅভূত্থ্যানের মুখে ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তার আগেই দেশ ছাড়েন শেখ পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের বেশকিছু নেতা। এরপর থেকে শেখ হাসিনাসহ দলটির অধিকাংশ নেতা ভারতে অবস্থান করছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কর্মসূচি ঘোষণা করছেন আওয়ামী লীগের প্রথমসারির একাধিক নেতা।

কার্যক্রম নিষিদ্ধ দলটির কর্মসূচির দিনসহ আগে-পরে গোপালগঞ্জের বিএনপির দলীয় এমপির ঘরবাড়ি ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। থানায়, হাসপাতাল, গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিয়েছে ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে। ফরিদপুর ও নঁওগায় বিএনপির ৩ নেতাকে হত্যা করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশি অভিযানে বহুসংখ্যক আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেফতার হয়েছে। 

আরও পড়ুন<<>>শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে চ্যালেঞ্জ মুখে পড়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রশ্ন ওঠেছে শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে। এ পরিস্থিতিতে বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা দিল্লির একটি নিরাপদ বাসভবনে অবস্থান করছেন। তবে সে বাসভবনটির সুনির্দিষ্ট কোনো অবস্থান প্রকাশ করা হয়নি। নিরাপত্তার কারণে এ বিষয়ে বিস্তারিত তথ্যও সামনে আসেনি।

তবে ২০২৪ সালের ০৫ আগস্ট বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে করে ভারতের উত্তরপ্রদেশের হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছান শেখ হাসিনা। পরে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। ওই বছরের অক্টোবরে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, দিল্লির লুটিয়েন্স বাংলো এলাকায় সরকারি ব্যবস্থাপনায় একটি বাংলোতে তাকে রাখা হয়েছে। রাজধানীর অভিজাত ও উচ্চ নিরাপত্তাবেষ্টিত এ এলাকায় সরকারি কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা বসবাস করেন।

ভারতে অবস্থানকালে শেখ হাসিনার নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে নিরাপত্তাব্যবস্থার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, তার নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি রয়েছে। সাদা পোশাকে নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছেন।

এদিকে মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে তার দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

তবে, দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে ঢাকা। 

অন্যদিকে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হতে পারে। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে হাজির হলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা। এরপর তাকে দু’দেশের বন্দি বিনিময় চুক্তি মোতাবেক দেশে আনা হবে।

উল্লেখ্য, পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী (নভেম্বর ২০২৬), সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মোট ৬৭৩টি মামলা হয়েছে। এরমধ্যে ৪৫৭টি মামলায় হত্যার অভিযোগ আনা হয়েছে। তদন্ত চলছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। ট্রাইব্যুনালে আরও ৬টি মামলা বিচারাধীন রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আ.লীগকে বিলুপ্ত-সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট ষড়যন্ত্রে জড়িত পুলিশ সদস্যরা কঠোর নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ হলো ভোটের মাধ্যমে অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ফুটবলের রাজপুত্রের বিদায়ের ৬ বছর বড় জয়ে সিংহাসনে বসলেন ভিনি-এমবাপ্পেরা সন্তান-সংসার সামলে যেভাবে ইতিহাস গড়লেন জেনিফার বারেত্তো বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো