ছবি: আপন দেশ
বিএনপির রাজনৈতিক চরিত্রে পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তার দাবি, দলটির কর্মকাণ্ডে জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। ফলে বিএনপির ওপর আগের মতো আস্থা রাখতে পারছে না সাধারণ মানুষ।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে বক্তব্য দেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় ঐক্য গড়তে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, সংবিধান সংশোধনের বদলে গণভোটের রায় অনুযায়ী সংস্কার করতে হবে। গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন থেকে জামায়াত কোনো অবস্থাতেই সরে আসবে না। এ রায় উপেক্ষা করা হলে পুরোনো ফ্যাসিস্টরা আবারও ফিরে আসার সুযোগ পাবে।
আরও পড়ুন <> ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটি অতীতের রাজনীতিতে ফিরবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন দলীয়করণের পথে হাঁটছে। দলীয়করণ করা শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ অনিশ্চিত বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমিরের বলেন, অভ্যুত্থানের পর একসময়ের মজলুম একটি দলের চরিত্রে পরিবর্তন এসেছে, ফলে জনগণ তাদের ওপর আস্থা রাখতে পারছে না। সরকারপ্রধানের আহবান করা জাতীয় ঐক্যের ভিত্তি হতে পারে অভ্যুত্থানের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী ও জনগণকে একসঙ্গে কাজ করার আহবান জানান তিনি। প্রতিবেশী দেশকে বন্ধু হিসেবে দেখতে চাইলেও তাদের আচরণ বন্ধুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































