Apan Desh | আপন দেশ

নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবি

পাবনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৪, ২৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:৩৪, ২৮ নভেম্বর ২০২৬

নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবি

ছবি: আপন দেশ

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখা।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) এবং বিশ্ব মানবাধিকার দিবস ২০২৬ পালন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে পাবনা জেলা মহিলা পরিষদের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট কামরুন্নাহার জলি, সাধারন সম্পাদক কামরুন্নাহার জ্যোৎস্না খাতুন, লিগ্যাল এইড সম্পাদক শরিফা খাতুন সখী ও আন্দোলন সম্পাদক আঞ্জুমান আরা পারভীন। 

আরও পড়ুন<<>>চুয়াডাঙ্গায় মাটিবাহী গাড়ির ধাক্কায় স্কুলছাত্রী নিহত 

বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নির্যাতনের শিকার ব্যক্তিদের বিচার নিশ্চিত করা এবং তাদের নিরাপত্তা, সুরক্ষায় বিভিন্ন দাবি ও কর্মসূচি তুলে ধরেন। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। বিচারহীনতার সংস্কৃতি দূর করে নির্যাতনের শিকার ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান তারা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন মুশফিক পতিত ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে: বিএনপি গোপালগঞ্জে বিকাশের লেনদেন পর্যবেক্ষণে সরকার: বাণিজ্যমন্ত্রী পতিত স্বৈরাচার কোনো দিন দেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দাম ফের বাড়ল রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান গাজায় নভেম্বরেই ইসরায়েলি হামলায় নিহত ১৬ শিক্ষার্থী হজের বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে পৌঁছাতে সক্ষম: ট্রাম্প