Apan Desh | আপন দেশ

‘প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে না পারায় বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:১০, ২৭ নভেম্বর ২০২৬

‘প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে না পারায় বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে’

ছবি: আপন দেশ

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে না পারায় বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেয়ার সময় এমন মন্তব্য করেন রিজভী।

আরও পড়ুন <<>> শেখ হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় টিভি

নব্বই’র গণঅভ্যুখানে শহিদ ডা. শামসুল আলম খাঁন মিলনের ৩৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বক্তব্যে রুহুল কবির রিজভী আরও বলেন, নিরপেক্ষ বিচার ব্যবস্থা, নিরপেক্ষ গণমাধ্যম ও নির্বাচন কমিশন, এ জিনিসগুলো প্রতিষ্ঠিত হলে মিলনের আত্মত্যাগ প্রতিষ্ঠিত হতো। ডা. মিলনের চেতনার ওপর ভর করে পরবর্তীতে আমরা বিভিন্ন সংগ্রামে উদ্দীপ্ত হয়েছি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়