ছবি: আপন দেশ
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পতিত ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানে বোমাবাজ, অগ্নিসংযোগের মাধ্যমে অস্থিতিশীল করা অব্যাহত ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা সময়ের দাবী। এমনটাই মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোট।
শনিবার (১৪ নভেম্বর) জোট কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের পরিচালনা পরিষদের সভায় এ মন্তব্য করা হয়।
সভায় অভিমত প্রকাশ করা হয় যে, গণতন্ত্র ও দেশের ভবিষ্যত রক্ষায় রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীর বৃহত্তর স্বার্থে সবাইকে ইস্পাত কঠিন ঐক্য প্রতিষ্ঠিত করতে হবে। পলাতক ফ্যাসিবাদীরা মাথা তোলার চেষ্টা করলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন<<>>ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই: মীর শাহে আলম
জাতীয়তাবাদী সমমনা জোটের আহবায়ক ও ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সভাপতি, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা, ড. সৈয়দ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক, সাম্যবাদী দল, অ্যাডভোকেট গরীব-এ নেওয়াজ, চেয়ারম্যান, পিপলস লীগ, সৈয়দ মাহবুল হোসেন, মহাসচিব, পিপল্স লীগ, এম এন শাওন সাদেকী, সভাপিত, বাংলাদেশ ন্যাপ, ইঞ্জিনিয়ার আবদুল বারিক, মহাসচিব, বাংলাদেশ ন্যাপ, সাইফুল আলম, চেয়ারম্যান, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, মীর আমির হোসেন আমু, মহাসচিব, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি,।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































