সরদার মো. সাখাওয়াত হোসেন। ফাইল ছবি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তিনি রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হন।
শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন <<>> নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কেনা হচ্ছে: বিআরটিসি
পবন চৌধুরী জানান, শনিবার সকালে হৃদ্যন্ত্রের সমস্যার কারণে মন্ত্রী কন্টিনেন্টাল হাসপাতালে যান। সেখানে চিকিৎসকরা তার এনজিওগ্রামসহ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। সবকিছু ঠিক থাকলে আগামী পরশু থেকে তিনি নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে অংশ নেবেন।
হাসপাতালটির চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং শারীরিকভাবে ভালো আছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































