Apan Desh | আপন দেশ

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

কুষ্টিয়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:০০, ১৪ নভেম্বর ২০২৬

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

নুসরাত তাবাসসুম ও আবদুল হালিম। ফাইল ছবি

সংরক্ষিত নারী আসনের এমপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহবায়ক নুসরাত তাবাসসুম। তার বাবার বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) এ মামলাটি করা হয়। দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭) বাদী হয়ে মামলাটি করেন। 

এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে অভিযুক্ত আব্দুল হালিমের আপন ভাই মরহুম মাহফুজুর রহমান ওরফে মনজু মাস্টারের কাছ থেকে দলিল মূলে সোয়া চার কাঠা জমি ক্রয় করেন ইদ্রিস আলী। পরবর্তীতে বিক্রেতা সরেজমিনে জমির দখল বুঝিয়ে দিলে ইদ্রিস আলী সেখানে বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন।

অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত আব্দুল হালিম জমিটি জবরদখলের পাঁয়তারা করছিলেন। বৃদ্ধ ইদ্রিস আলীকে উচ্ছেদসহ মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে আসছিলেন। এরই জেরে গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ সকালে আব্দুল হালিম ওরফে টমের নেতৃত্বে একদল লোক হাসুয়া, রামদা ও কুড়ালসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইদ্রিস আলীর বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালায়।

হামলাকারীরা বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল এবং ঘরে থাকা তিনটি খাটসহ যাবতীয় আসবাবপত্র ভাঙচুর করে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

আরও পড়ুন <<>> নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি: বিদ্যুৎ অফিসার

এসময় বাধা দিতে গেলে হামলাকারীরা বৃদ্ধ ইদ্রিস আলী ও তার স্ত্রীকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে তারা প্রাথমিক চিকিৎসা নেন।

ভুক্তভোগী ইদ্রিস আলী জানান, ঘটনার পর তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চাইতে গেলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে খুন-গুমের হুমকি দিচ্ছে। এমনকি তাকে হয়রানি করতে দৌলতপুর থানার একটি মামলায় মিথ্যাভাবে জড়ানোরও অপচেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানতে পেরেছেন। বর্তমানে অসহায় এ বৃদ্ধ পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি খালিদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়