ছবি: আপন দেশ
৭ নভেম্বর একজন মানুষের মধ্য দিয়ে একটি জাতির পুনরুত্থান ঘটে। সে মানুষটির নাম জিয়াউর রহমান। এ মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এসময় মুক্তিযুদ্ধ চলাকালীন ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে শেখ মুজিবর রহমানের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি।
আরও পড়ুন <<>> প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: রিজভী
একইসঙ্গে তিনি বলেন, ৭ নভেম্বরকে শুধু একটি দিবস কেন্দ্রিক নয় জাতিকে সঠিক ইতিহাস জানাতে এর ব্যাপ্তি নিয়ে সারাবছরজুড়ে আলোচনা করতে হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































