Apan Desh | আপন দেশ

সাফে ভিএআর সুবিধায় ভূটানকে হারিয়ে ফাইনালে ভারত

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৫, ১৪ নভেম্বর ২০২৬

সাফে ভিএআর সুবিধায় ভূটানকে হারিয়ে ফাইনালে ভারত

ছবি: আপন দেশ

প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর-এর ব্যবহার হয়েছে। আর এর ব্যবহার দুটি সিদ্ধান্তই গেল ভুটানের অনুকূলে। কিন্তু শেষ পর্যন্ত প্রতিযোগিতার রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন ভারতকে আটকাতে পারল না তারা।

শনিবার (১৪ নভেম্বর) পল্টনের জাতীয় স্টেডিয়ামে ভুটানকে ২-১ গোলে হারিয়েছে ভারত।

এ নিয়ে ১৪তমবারের মতো সাফের ফাইনালে উঠল তারা। ২০১৮ সালের আসরেই কেবল ফাইনাল খেলতে পারেনি ভারত।

প্রথমবারের মতো ফাইনাল খেলতে মুখিয়ে থাকা ভুটানের বিপক্ষে ভারতের শুরুটা হয় দারুণ। অষ্টম মিনিটেই এগিয়ে যায় তারা। লুঙ্গদিমের ফ্রি ফিকে প্রথম স্পর্শে বলের নিয়ন্ত্রণ নেন বিষ্ণু পুথিয়াল। এরপর একজন ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।

২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় ভারত। কর্নারের পর বক্সের জটলার ভেতর থেকে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন কনশ্যাম সিং। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় শিরোপাধারীরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমায় ভুটান। ৪৮তম মিনিটে অধিনায়ক চেনচো গাইয়েলতসেনের পাসে হেডে লক্ষ্যভেদ করেন কিনজ্যাং তাশি টবডেন। এ গোলের সময় ওঠে অফসাইডের পতাকা। কিন্তু ভিএআর চেকে দেখা যায় অফসাইড হয়নি। টিকে যায় গোল।

আরও পড়ুন <<>> ফাইনালের পথে বাংলাদেশের পাকিস্তান ‘পরীক্ষা’ আজ

ভারত-ভুটান প্রথম সেমি-ফাইনাল দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপে এ প্রথম ভিএআর ব্যবহার করা হচ্ছে। ৬৫ মিনিটে ডি বক্সে হ্যান্ডবলের কারণে ভারতকে পেনাল্টি দেন রেফারি। কিন্তু ভিএআর চেকে দেখা যায় হ্যান্ডবল হয়নি। ফলে পেনাল্টির সিদ্ধান্তও বদলায়।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ম্যাচ অতিরিক্ত সময়ে টেনে নেয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল ভুটান। কিন্তু সতীর্থের ক্রসে দেইচং দর্জির হেড পাসে দূরের পোস্টে ফাঁকায় থাকা কিমজ্যাং তেনজিং হেড করতে ব্যর্থ হন। এমন সুযোগ নষ্টের হতাশা ফুটে ওঠে ভুটানের খেলোয়াড়দের চোখে-মুখে। এর একটু পরই বাজে শেষের বাঁশি।

দ্বিতীয় সেমি-ফাইনালে রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এ ম্যাচের জয়ী দলের সঙ্গে মঙ্গলবার (১৭ নভেম্বর) শিরোপা লড়াইয়ে নামবে ভারত।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়