Apan Desh | আপন দেশ

রাজনীতিবিদ

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহনশীলতাকে গুরুত্ব দেয়ার আহবান প্রধানমন্ত্রীর

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহনশীলতাকে গুরুত্ব দেয়ার আহবান প্রধানমন্ত্রীর

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রতিশোধ, প্রতিহিংসা বা অযথা বিতর্ক নয়, বরং জাতীয় ঐক্য ও সহনশীলতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মত ও পথের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু সে ভিন্নতা যেন কখনো শত্রুতায় রূপ না নেয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দেশের উন্নয়ন-অগ্রগতি ও বর্তমান রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও এ সময় বিস্তারিত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় নেতাদের অবদান যথাযথ সম্মানের সঙ্গে স্মরণ করা জরুরি। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম এবং ইতিহাস কাউকেই ক্ষমা করবে না। ঐতিহাসিক সত্য মেনে নিতে অনীহা দেখানোকে তিনি হীনমন্যতার পরিচয় হিসেবে উল্লেখ করেন।

০৭:৪৮ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় একটি পরিচিত নাম। তিনি ২০১৬ সালের ৩০ মার্চ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১১ সালের ২০ মার্চ থেকে পাঁচ বছর ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন। ২০০৯ সালে দলের পঞ্চম জাতীয় কাউন্সিলে তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ওই সময় তিনি কৃষি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনেও তিনি অংশ নেন।

০৭:৩৭ পিএম, ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার

‘দেশের নিম্নমানের শিক্ষাব্যবস্থার জন্য দায়ী রাজনীতিবিদরা’

‘দেশের নিম্নমানের শিক্ষাব্যবস্থার জন্য দায়ী রাজনীতিবিদরা’

দেশের শিক্ষাব্যবস্থা নিম্নমানের। এ জন্য দায়ী রাজনীতিবিদেরা। দায়ী আমলাতন্ত্র। এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথাগুলো বলেন। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ নামের ম্যাগাজিন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল। রাজনীতিবিদের অনৈক্য নিয়ে হতাশার কথা জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, অনেকেই হতাশ। এত বড় একটা অভ্যুত্থানের পর এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশকে সুন্দর করার। কিন্তু চারদিকে দেখা যায়, রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন। অনেকে চলে যাচ্ছেন। চারদিকে একটা অনৈক্যের সুর দেখা যায়। এতে তারা অনেকেই হতাশ হচ্ছেন।

০৫:০০ পিএম, ২০ অক্টোবর ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement