Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৫৫, ১৩ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: রিজভী

ছবি: আপন দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) জলবায়ু অর্থায়ন ছাড়াও নবায়নযোগ্য জ্বালানির অর্থায়ন, ঋণ-অনুদান, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকারসহ ৫ দফা প্রস্তাব তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সবাই এ ৫টি প্রস্তাবনাকে আজকের যে জলবায়ু বিপদ, সে সংকট মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছেন। এ বিপদ মোকাবিলায় বাংলাদেশের পক্ষ থেকে বিশ্বনেতাদের সামনে যে বিষয়গুলো প্রধানমন্ত্রী তুলে ধরেছেন তা অপরিহার্য।

রুহুল কবির রিজভী বলেন, নিজ বক্তব্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রধানমন্ত্রী বাংলাদেশে যেসব উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে ঘোষণা তিনি দিয়েছেন, সেটি তুলে ধরেছেন। যার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং সরকারের ৭-৮ মাসের মধ্যে প্রায় ৩ থেকে ৪ কোটির মতো বৃক্ষ ইতোমধ্যে লাগানো হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজের পক্ষ থেকেও জলবায়ু মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেছেন।

আরও পড়ুন<<>>নিরাপত্তা দিতে না পারলে আমরা আমাদের পথ দেখব: নাহিদ ইসলাম

এ ছাড়াও প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশের কমিটমেন্ট ও বিশ্বনেতাদের যে কমিটমেন্ট বা আন্তর্জাতিক সংগঠনের যে কমিটমেন্ট। সেগুলো উল্লেখ করেছেন জানিয়ে রিজভী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কি কি পদক্ষেপ নিয়েছে, প্রধানমন্ত্রী নিজ বক্তব্যে সেটিও তুলে ধরেছেন। আমি মনে করি, এ সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

এর আগে কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে শুক্রবার সকালে দেশে ফেরার পর প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বিমানবন্দরে স্বাগত জানান রিজভী। এদিন ভোর ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ছাড়াও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়