ছবি: আপন দেশ
সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে নামছে বাংলাদেশ। এ ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ ২১ বছর পর ফাইনালে খেলার স্বপ্ন দেখছে টাইগাররা। একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে ডুলির শিষ্যরা।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকা স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মারাত্মক চোটে সাফ শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ রাইটব্যাক সাদউদ্দিনের। তার জায়গায় একাদশে আসতে যাচ্ছেন অভিজ্ঞ রহমত মিয়া। আর শুক্রবার প্র্যাকটিস সেশনে চোট পাওয়া ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় খেলবেন জাপান বংশোদ্ভূত সুকি ইতোফুসা।
শক্তি বাড়িয়ে নামবে পাকিস্তানও। সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর দলটি আরও পাঁচজন বংশোদ্ভূত ফুটবলার ঢাকায় উড়িয়ে এনেছে। আব্দুল্লাহ ইকবাল, ইসা সুলেমান, আলী আকবর খান, আদিন নবী, আবদুল সামাদ শাহ'রা বাংলাদেশকে কঠিণ চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে এসেছেন।
আরও পড়ুন <<>> জাপানের কাছে ৩-২ গোলে ব্রাজিলের হার
বি গ্রুপের সেরা হিসেবে সেমিফাইনালে আসা বাংলাদেশ দুই ম্যাচে করেছে ৫ গোল। বিপরীতে এখনো কোনো গোল হজম করেনি। অন্যদিকে পাকিস্তান এ গ্রুপের রানার্স-আপ হয়ে এসেছে। তারা ভারতের কাছে ৩-২ ব্যবধানে হারলেও মালদ্বীপকে ৩-০ ব্যবধানে হারিয়ে সেরা চারের টিকিট পায়।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, রহমত মিয়া, কাজেম শাহ, হামজা চৌধুরী (অধিনায়ক), শমিত সোম, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন, সুকি ইতোফুসা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































