ছবি: আপন দেশ
জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে লাল প্লাস্টিকে মোড়ানো তারযুক্ত বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখা গেছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বস্তুটি দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তুটির চারপাশ ঘিরে রেখেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ওভারপাস দিয়ে চলাচলের সময় কয়েকজন পথচারী লাল প্লাস্টিকে মোড়ানো বস্তুটি দেখতে পান। বস্তুটির দুই পাশে তার সংযুক্ত থাকায় সেটিকে বোমার মতো মনে হয়। পরে তারা পুলিশকে খবর দেন।
আরও পড়ুন<<>>উখিয়ায় গ্যাসের আগুন নেভাতে বসছে ২০ ইঞ্চি পাইপ
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, ওভারপাসে বোমা সদৃশ একটি বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। বস্তুটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































