Apan Desh | আপন দেশ

ভারতে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট ‘ব্লক’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৯, ১১ অক্টোবর ২০২৬

ভারতে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট ‘ব্লক’

ছবি : আপন দেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি পোস্ট ভারতে ব্লক করা হয়েছে। ব্লক পোস্টে তিনি ভারতে আটক আন্দোলনকারীদের মুক্তি চেয়েছিলেন।

রোববার (১১ অক্টোবর) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে এসব অভিযোগ করেন আসিফ মাহমুদ।

পোস্টের সঙ্গে একটি নোটিশের স্ক্রিনশটও যুক্ত করেন তিনি।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ভারতে আন্দোলনকারীদের মুক্তি চেয়ে দেয়া একটা পোস্ট ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে।

এক্সে গালাগালের অভিযোগ তুলে তিনি লেখেন, টুইটারে ভারতীয় একটা দলের বটরা গালাগাল করছে।

আরও পড়ুন <<>> মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমীর

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে পোস্টের শেষে তিনি মন্তব্য করেন, গণতন্ত্র দেশে দেশে!

আসিফ মাহমুদের শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, ভারতের তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৭৯(৩)(বি) ধারায় ভারত সরকার বা আইন প্রয়োগকারী সংস্থার পাঠানো নোটিশের ভিত্তিতে মেটা তার ওই পোস্টটির অ্যাক্সেস ভারতে ‘ব্লক’ করেছে। এর ফলে পোস্টটি ভারতের ব্যবহারকারীরা দেখতে পারবেন না।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইসির সঙ্গে ১৮ দলের মতবিনিময় রোববার মিয়ানমারের স্কুলে সেনাবাহিনীর হামলা নিহত ৩০ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন মুশফিক পতিত ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে: বিএনপি গোপালগঞ্জে বিকাশের লেনদেন পর্যবেক্ষণে সরকার: বাণিজ্যমন্ত্রী পতিত স্বৈরাচার কোনো দিন দেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দাম ফের বাড়ল রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান গাজায় নভেম্বরেই ইসরায়েলি হামলায় নিহত ১৬ শিক্ষার্থী হজের বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে পৌঁছাতে সক্ষম: ট্রাম্প