Apan Desh | আপন দেশ

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

সাকিব ভক্তদের দুদকে অভিযোগ, আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

সাকিব ভক্তদের দুদকে অভিযোগ, আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তদের করা অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে যেকোনো শাস্তি গ্রহণের জন্য প্রস্তুত আছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শ্যামপুর থানায় এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে এ মন্তব্য করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, সাকিব আল হাসানকে খেলতে না দেয়ার কারণে মব সৃষ্টি করে দুদকে অভিযোগ জানানো হয়েছে। দুদকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে যে কোনো শাস্তি মেনে নেব।

০৮:০৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা চলছে: আসিফ মাহমুদ

ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা চলছে: আসিফ মাহমুদ

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিভিন্ন স্থানে হামলা চালিয়ে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলামটরে এনসিপির এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  সম্মেলনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমরা দেখেছি দেশের ৬টি সিটি করপোরেশনে দলীয় প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে বিএনপি। নতুন বাংলাদেশ গঠনের জন্য এ ধরনের নিয়োগ হুমকি স্বরুপ। স্থানীয় সরকার নির্বাচনের জন্য সরকার একটা রূপরেখা দেয়ার আহবান করছি। প্রশাসক নিয়োগের ক্ষেত্রেও কোনো সময় নির্ধারণ করা হয়নি।

০৯:১৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ

কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে কুমিল্লা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এক ব্যক্তি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ি মুরাদনগর উপজেলায়। উপদেষ্টা পদে দায়িত্ব পালনের সময় গুঞ্জন ছিল তিনি কুমিল্লা-৩ আসন থেকে ভোটে লড়বেন। তবে শেষ পর্যন্ত ঢাকা-১০ আসন থেকে নির্বাচনের ঘোষণা দেন তিনি। ২৪ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। তবে বিষয়টি জানাজানি হয়েছে গতকাল শুক্রবার রাতে।

০৫:৪০ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার

স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা আসিফ মাহমুদের, প্রার্থী হবেন যে আসনে

স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা আসিফ মাহমুদের, প্রার্থী হবেন যে আসনে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি। ভিডিওবার্তায় আসিফ বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারণ করার সুযোগ এসেছে দীর্ঘ ১৭ বছর পর। নতুন বাংলাদেশ বিনির্মাণ স্বপ্নের বাস্তবায়ন কঠিন, তবে অসম্ভব নয়। যুগ যুগ ধরে চলে আসা বিভাজনের রাজনীতি নয়। প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্রপ্রতিষ্ঠা নতুন সামাজিক রাজনৈতিক ও জিওপলিটিক্যাল বন্দোবস্তের বাস্তবায়ন জরুরি।’ 

১২:৩৬ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার

কোন দল বা আসন থেকে ভোট করবো সে সিদ্ধান্ত নেইনি: আসিফ মাহমুদ

কোন দল বা আসন থেকে ভোট করবো সে সিদ্ধান্ত নেইনি: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো। তবে কোন দল বা আসন থেকে করবো তা এখনই বলছি না। তবে এনসিপি থেকে নির্বাচন করবো এমনটা ধরা ঠিক হবে না। ধোয়াশা রাখার জন্য নয়, আসলে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।  আসিফ মাহমুদ বলেন, আইনগত বাধ্যবাধকতা না থাকলেও উপদেষ্টা পদ থেকে নির্বাচন করা উচিত না। পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হবে। এটা উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে তার ডাকা সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট নিয়ে কাজ করার চেষ্টা করেছি। কোনও দু

০৪:৫০ পিএম, ১০ ডিসেম্বর ২০২৫ বুধবার

অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচনে অংশ নেবেন: আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচনে অংশ নেবেন: আসিফ মাহমুদ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব তবে কোন দল থেকে বা কোন আসন থেকে করব তা এখনও ঠিক করিনি। দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এমন কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, নির্বাচন করব ঘোষণা দিয়েছি, কিন্তু কোথা থেকে করব সে ঘোষণা এখনও দেইনি। নির্বাচন করলে সরকার থেকে পদত্যাগের একটি বিষয় আছে, তাহলে কখন পদত্যাগ করতে পারেন, প্রশ্নে তিনি বলেন, কেবল আমরা দুজন ছাত্র উপদেষ্টাই না, আরও যারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আছেন, তাদের কেউ কেউ নির্বাচন করবেন বলে কথা আছে। 

০৮:১১ পিএম, ২৭ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement