ছবি : আপন দেশ
রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরের পরে বিএনপি মনোনয়নপত্র জমা দেবে। এমনটিই জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
বৃহস্পতিবার সকালে তিনি এ তথ্য জানান।
নুরুল ইসলাম বলেন, আজকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেয়ার শেষ দিন, সেটিকে সামনে রেখে বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের একজন নাগরিককে মনোনয়ন দেয়া হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চূড়ান্ত হবে কে মনোনয়ন পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, সে হিসেবে মনোনয়ন করা ব্যক্তি মনোনয়নপত্রে স্বাক্ষর করবেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে ইউ এস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক
মনোনয়নপত্র দাখিল ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৬ আগস্ট ইসি ভবনে সকাল ১০টা থেকে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































