ছবি : আপন দেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বসেছেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন, এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট এবং চিফ কমার্সিয়াল অফিসার, অলিভার সিম্পসন এবং ইউ এস বাংলাদেশ বিজনেস কাউন্সিল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, দক্ষিণ এশিয়া, ইউ এস চেম্বার অফ কমার্সের সভাপতি রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।
আরও পড়ুন : তিন জেলায় নতুন এসপি
বৈঠক শেষে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখপাত্র সাংবাদিকদের বৈঠক করবেন বলে জানা গেছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































