Apan Desh | আপন দেশ

সংগীতশিল্পী শেখ সাহেদ আলী মারা গেছেন

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৪, ১৩ নভেম্বর ২০২৬

সংগীতশিল্পী শেখ সাহেদ আলী মারা গেছেন

শেখ সাহেদ আলী। ফাইল ছবি

সংগীতশিল্পী শেখ সাহেদ আলী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে তার মৃত্যু হয়। তার ভাতিজা সাকির হাসান জামী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সাকির হাসান জামী জানান, সাহেদ আলী গত ২৪ অক্টোবর থেকে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন।

স্ট্রোক, হেপাটাইটিস সি, লিভারের জটিলতা ও ডেঙ্গুতে ভুগছিলেন তিনি। বুধবার (১১ নভেম্বর) রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীর গোপীবাগে পারিবারিক কবরস্থানে সাহেদ আলীর দাফন সম্পন্ন হবে।

আরও পড়ুন <<>> শিল্পকলায় ৯ দিনব্যাপী নাট্যোৎসব

শেখ সাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে গান করছিলেন তিনি। সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিতি পান। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। তার প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয় ১৯৯১ সালে। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি।

অসুস্থতার কারণে আটকে যায় তার দীর্ঘ ১১ বছরের সাধনায় তৈরি ২৪টি নতুন গান প্রকাশের আয়োজন। ৬ নভেম্বর চারটি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড প্রকাশের কথা ছিল এ শিল্পীর।

 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়