Apan Desh | আপন দেশ

ভারতে চোখ রেখে বাংলাদেশে মুখোমুখি হচ্ছে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩৭, ১৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:৪০, ১৩ নভেম্বর ২০২৬

ভারতে চোখ রেখে বাংলাদেশে মুখোমুখি হচ্ছে পাকিস্তান

ছবি : সংগৃহীত

প্রতিবেশি হয়েও বৈরি সম্পর্ক ভারত ও পাকিস্তানের মধ্যে। দুই দেশের মধ্যে তেমন কোনো যোগাযোগ নেই। তবে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণে ঠিকই মুখোমুখি হন দুই দেশের ক্রীড়াবিদরা। এবার সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। চলমান সাফ চ্যাম্পিয়নশিপে দেখা হচ্ছে দুই দেশের ফুটবলারদের।

এ টুর্নামেন্টে আগেও মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সে ম্যাচে ভারতের কাছে হারের অভিজ্ঞতাকে নিজেদের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বাজে পারফরম্যান্স হিসেবে দেখছেন তিনি। তাই আবারও সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের মুখোমুখি হওয়ার ইচ্ছা থাকলেও আপাতত তার সব মনোযোগ বাংলাদেশের বিপক্ষে ম্যাচে।

শনিবার (১৪ নভেম্বর) সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে এমন কথা শুনিয়েছেন ইউসুফ।

আরও পড়ুন<<>>স্কালোনির মেয়াদ বাড়াল আর্জেন্টিনা

শুক্রবার (১৩ নভেম্বর) অনুশীলনের ফাঁকে ইউসুফ মনে করেন, ভারতের বিপক্ষে আগের ম্যাচে পাকিস্তান নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। গত ১২-১৩ ম্যাচের মধ্যে সেটিই ছিল তাদের সবচেয়ে খারাপ পারফরম্যান্স।

ভারতের বিপক্ষে আবার খেলার ইচ্ছার কথা জানিয়ে ইউসুফ বলেন, আমি আবার ভারতের বিপক্ষে খেলতে চাই। কারণ, তাদের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুবই খারাপ ছিল। গত ১২-১৩ ম্যাচের মধ্যে সম্ভবত সেটিই ছিল আমাদের সবচেয়ে বাজে পারফরম্যান্স। আশা করি, এবার আমরা ফাইনালে ভারতের মুখোমুখি হতে পারবো।

তবে ফাইনালের স্বপ্ন দেখলেও এখনই সে বিষয়ে ভাবতে চান না পাকিস্তানের এ গোলরক্ষক। তার মতে, ধাপে ধাপে এগোনোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইউসুফ বলেন, তবে আপাতত এক ম্যাচ করেই এগোতে চাই। এখন আমাদের ভাবনায় বাংলাদেশ।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়