Apan Desh | আপন দেশ

জুলাইয়ের নেতৃত্ব ফ্যাসিস্টদের টার্গেটে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৪৫, ১২ নভেম্বর ২০২৬

জুলাইয়ের নেতৃত্ব ফ্যাসিস্টদের টার্গেটে: নাহিদ ইসলাম

ছবি: আপন দেশ

জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী ও এর সঙ্গে যুক্ত বিভিন্ন অংশীজনকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তার দাবি, ফ্যাসিস্ট শক্তি আবারও সংগঠিত হয়ে বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের ওপর হামলা ও ষড়যন্ত্রে লিপ্ত। 

এ পরিস্থিতিতে বিপ্লবের অর্জন রক্ষা এবং সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

স্ট্যাটাসে নাহিদ ইসলাম লিখেন, পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে।

আরও পড়ুন <> ৩২ বছর পর স্বজনের কাছে ফিরলেন লিলুফা বেগম

এ প্রসঙ্গে তিনি লেখেন, নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।

ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দেশীয় কোনো শক্তি নয় উল্লেখ করে তিনি বলেন, দিল্লির আশ্রয়-প্রশ্রয় ও ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে। দেশের ভেতরে নাশকতা চালিয়ে তারা সীমান্ত পেরিয়ে অন্য পাশে আশ্রয় নিচ্ছে। 

সরকার ও প্রশাসনের কাছ থেকে জনগণের নিরাপত্তা পাওয়ার আশা করছেন না জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমাদেরকেই আমাদের পথ বেছে নিতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা ইনশাআল্লাহ আমরা করব। ঐক্যবদ্ধভাবেই করব, গণতান্ত্রিকভাবেই করব।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের জুলাইয়ের নেতৃত্ব ফ্যাসিস্টদের টার্গেটে: নাহিদ ইসলাম দেশে টানা তৃতীয় দফা স্বর্ণের বাজারে দরপতন বিতর্ক পেরিয়ে আবারও আইপিএলের দরজায় মোস্তাফিজ ইউরোপেও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের প্রতিমন্ত্রীর ‘উপহার নেয়া ঘুষ নয়’ বক্তব্যে টিআইবির ক্ষোভ জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহবান প্রধানমন্ত্রীর কপ ৩১-এ জলবায়ু মোকাবেলায় ৩ অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবীর জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ঢাকায় আসছেন আজ রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছেন হামজা-জামালরা নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিল করছেন আইজেনকোট
City Touch