Apan Desh | আপন দেশ

ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে বাংলাদেশি পরিচয়: দুলু

নাটোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:২৪, ১৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:৫৪, ১৩ নভেম্বর ২০২৬

ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে বাংলাদেশি পরিচয়: দুলু

ছবি: আপন দেশ

বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশী। এ কথা বলেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের এমপি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ মন্দির কমিটি নাটোর জেলার আয়োজনে বঙ্গজ্জ্বল রাজবাড়ী   আনন্দ ভবনে শারদীয় দূর্গাপূজা পরবর্তী পূর্ণমিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ​আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমাদের মধ্যে কোনো বৈষম্য নাই। আমরা সবাই সমান। আমাদের ধর্ম যার যার বাংলাদেশ সবার। সবার আগে বাংলাদেশ।

আরও পড়ুন <<>> ফুলবাড়ী প্ল্যাটফর্মে ছাউনি না থাকায় যাত্রীদের দুর্ভোগ

তিনি বলেন, ​আমি সবাইকে অনুরোধ করব, আমাদের ঠিকানা বাংলাদেশ। আমাদের অস্তিত্ব বাংলাদেশ। আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আমাদের গণতন্ত্র বাংলাদেশ। আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশী। এটাই হচ্ছে আমাদের পরিচয়। এ পরিচয় নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, বাংলাদেশ মন্দির কমিটির সভাপতি তপন চৌধুরি হাবু, সাধারন সম্পাদক সুজিত ঘোষসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়