ছবি: আপন দেশ
ফরিদপুরে একের পর এক মোট ১০টি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত শতাধিক যাত্রী আহত হয়েছেন। এ সংঘর্ষের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়ি রয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষ হয়।
এতে দুর্ঘটনার কবলে পড়ে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক। এ ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারাত্মক আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। পরে তাদের ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
আরও পড়ুন <<>> রাজশাহীতে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেফতার
এদিকে, গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরে থাকা দুটি গাড়ি এ সময় ক্ষতিগ্রস্ত হয়। এমপি ঢাকা থেকে তার নির্বাচনি এলাকার উদ্দেশে আসার পথে মুকসুদপুরে প্রবেশকালে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে এমপি সেলিমুজ্জামান সেলিম অক্ষত রয়েছেন এবং তিনি সুস্থ আছেন।
তবে এ ঘটনায় রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































