জাকির নায়েক। ছবি : সংগৃহীত
তুমুল জনপ্রিয় ইসলামি আলোচক জাকির নায়েক। তাকে আরও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার। তার সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের উপরও নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছর বাড়ানো হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
এর আগে ২০২১ সালের ১৬ নভেম্বর আইআরএফ-এর উপর নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছিল। ২০১৬ সালে জাকিরের উপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত সরকার।
আরও পড়ুন <<>> এনভিডিয়া কেলেঙ্কারিতে পদ হারাচ্ছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক
অনেকদিন ধরেই তাকে খুঁজছে ইডি ও এনআইএ’র মতো ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার বিরুদ্ধে তহবিল তছরুপের পাশাপাশি বেশকিছু অভিযোগ রয়েছে। ২০২০ সাল থেকে ভারতে তার ভাষণ দেয়া নিষিদ্ধ করে দেয়া হয়। জাকির নায়েক ২০১৭ সাল থেকে মালয়েশিয়ায় অবস্থান করছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































