Apan Desh | আপন দেশ

রাষ্ট্রপতি

সত্য-ন্যায়ের পক্ষে তরুণদের সোচ্চার হওয়ার আহবান রাষ্ট্রপতির

সত্য-ন্যায়ের পক্ষে তরুণদের সোচ্চার হওয়ার আহবান রাষ্ট্রপতির

তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকার জোর আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কখনও কখনও গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে বিভেদ সৃষ্টির অপচেষ্টা হয়। এসব অপচেষ্টার বিরুদ্ধে আমাদের দৃঢ় ও আপসহীন থাকতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকতে হবে। বুধবার (২১ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজা এবং বিজয়া দশমী ২০২৬ উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত রাষ্ট্রীয় শুভেচ্ছা বিনিময়ে অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন।

০২:৩০ পিএম, ২১ অক্টোবর ২০২৬ বুধবার

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাকের পদত্যাগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো। ইশরাক হোসেনের পদত্যাগের ফলে সরকারের মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। বর্তমানে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৭ জন এবং প্রতিমন্ত্রীর সংখ্যা ২৩ জন।

০২:৩১ পিএম, ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

বিএনপিকে রাষ্ট্রপতিকে পুতুল বানিয়ে রেখেছে: মামুনুল হক

বিএনপিকে রাষ্ট্রপতিকে পুতুল বানিয়ে রেখেছে: মামুনুল হক

বিএনপিকে ভূতে ধরেছে যে ভূত শেখ হাসিনা কে ধরেছিল। বিএনপি রাষ্ট্রপতিকে পুতুল বানিয়ে রেখেছে। নির্বাচন কমিশকে নিরপেক্ষ থাকতে দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। মঙ্গলবার ( ১৩ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার আয়োজনে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, কুরআন বিরোধী হেবা আইন বাতিল, গ্যাস ও পানি নিরাপদ নিরবচ্ছিন্ন সরবরাহ, দেশব্যাপি আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে এ সমাবেশ করা হয়।

০৭:৩৩ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্রের জন্য অপরিহার্য: রাষ্ট্রপতি

দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্রের জন্য অপরিহার্য: রাষ্ট্রপতি

স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, সুশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মফস্বলের সাংবাদিকদের তৃণমূল ও প্রান্তিক মানুষের কথা নিষ্ঠার সঙ্গে তুলে ধরার আহবান জানান। দুই দিনের ঠাকুরগাঁও সফরের দ্বিতীয় দিন সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে নিজ বাসভবনে ঠাকুরগাঁও প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। মতবিনিময় সভায় ঠাকুরগাঁওয়ের সাংবাদিক নেতারা দেশের মফস্বল সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। এ সময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভবন সম্প্রসারণ, ফ্যাসিস্ট সরকারের সময় নির্যাতিত স্থানীয় সাংবাদিকদের জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টে পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড গঠনের বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হয়।

০৬:০২ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement