ছবি: আপন দেশ
সংরক্ষিত নারী আসনের এমপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। তার কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে আগুন লেগেছিল। তবে সে আগুন বিদ্যুতের শর্টসার্কিটে লাগেনি।
শুক্রবার (১৩ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শন ও উদ্ধার করা বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষা করা হয়েছে। কুষ্টিয়া পল্লীবিদ্যুৎ অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ তোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানান।
মোহাম্মদ তোজাম্মেল হক বলেন, গত ১১ নভেম্বর দিবাগত রাত ১২টা ১৮ মিনিটে পল্লীবিদ্যুতের অভিযোগকেন্দ্রে ফোন করে এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের খবর দেয়া হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মীকে নির্দেশ দিয়ে ওই এলাকার বিদ্যুৎসংযোগ বন্ধ করে দেয়া হয়।
আরও পড়ুন <<>> ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে বাংলাদেশি পরিচয়: দুলু
পরে পল্লীবিদ্যুতের দুই লাইনম্যান ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ লাইন নিরাপদ করেন। এসময় ক্ষতিগ্রস্ত ভবনের মিটার ও বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়। পরীক্ষা করে দেখা যায়, মিটারের সঙ্গে সংযুক্ত তার অক্ষত রয়েছে। মিটারের বাইরের প্লাস্টিকের কভার পুড়ে গেলেও ভেতরের সার্কিট অক্ষত ছিল।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































