আমজাদ হোসেন খান চৌধুরী ও হোমল্যাণ্ড লাইফ ইন্স্যুরেন্সের লোগো।
একাধিক ঘটনায় কারাদণ্ড গোপন করে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদ বাগিয়ে ছিলেন আমজাদ হোসেন খান চৌধুরী। পরে তিনি এক বছরের চুক্তিতে মুখ্য নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) দায়িত্ব নেন। কারাদণ্ড প্রাপ্ত ও পলাতক আমজাদ হোসেন খান চৌধুরী দিব্যি দায়িত্ব পালন করেছেন।
গত ১ অক্টোবর গোয়েন্দা পুলিশের (ডিবি) তাকে রাজধানীর মতিঝিলে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয় থেকে গ্রেফতার। এরপর হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। ডাকা হয় বোর্ড মিটিং। তাতে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়- কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও মূখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দায়িত্বরত ও তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেয়ার।
গত ০৮ নভেম্বর এইচএলআইসি/প্রঃকঃ/প্রশাঃ/৩২৭/২০২৬ স্মারকে ১৭ নং অফিস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে সই করেন কোম্পানী সচিব মোহাম্মদ সহিদুল ইসলাম।
আরও পড়ুন<> মন্ত্রণালয়কে বৃদ্ধাঙ্গুল, আইডিআরএ’র আশ্রয়ে রূপালী লাইফের সিইওর দুর্নীতি
এর আগে তিনি ছিলেন গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও। ওই প্রতিষ্ঠানে থাকাকালে ২৫৪ জন গ্রাহকের ৩৪ লাখ ৫৮ হাজার ৪০৩টা তছরুপের দায়ে মামলার মুখোমুখি হয়েছিলেন আমজাদসহ ৬ কর্মকর্তা। পিবিআই তদন্ত করে চার্জশীট দিলে নওগার জেলা আদালত আসামীদের ১ বছরের কারাদণ্ডসহ ১ হাজার টাকা জরিমানার দণ্ডদেশ দেন। বিষয়টি তিনি গোপন রেখেছিলেন।
ওই ঘটনার মামলার বাদী ছিলেন- নওগাঁ সদরের দশপাইকার বাসিন্দা কফিল উদ্দিনের ছেলে আব্দুস সোবহান। নওগাঁ সিনিয়র জুডিসিয়াল বিচারিক আদালত-১ এর সিআর মামলা নম্বর ৬৪৯/২০২৩।
এদিকে আমজাদ হোসেন খান চৌধুরীর বিরুদ্ধে মতিঝিল থানায় দায়ের করা একটি নারীসংক্রান্ত মামলায় সাত বছরের কারাদণ্ড হয়। আরেকটি মামলায় দুই বছরের কারাদণ্ডের তথ্য রয়েছে। উভয় মামলায় দণ্ডিত হওয়ার পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। ‘তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না’- এমন তথ্যও আদালতে একাধিকবার জানানো হয়। পরে আদালত তাকে গ্রেফতারের নির্দেশ দেন। অবশেষে গত ১ অক্টোবর ঢাকার ডিবি তাকে গ্রেফতার করে।
বন্ধ হওয়া বিশ্বদ্যিালয় থেকে সনদ কিনেছেন ২ লাখে
ডিবির কাছে দেয়া তথ্য অনুযায়ী, আমজাদ হোসেনের শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়েও গুরুতর অভিযোগ রয়েছে। বহুল আলোচিত কুমিল্লাহ সেই দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে তিনি ২ লাখ টাকায় একটি সার্টিফিকেট সংগ্রহ করেন।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিশ্ববিদ্যালয়টি ২০০০ সালের দিকে বন্ধ হয়ে গেলেও ২০০৯ সালে ওই প্রতিষ্ঠান থেকে তার সার্টিফিকেট নেয়ার তথ্য পাওয়া গেছে।
আরও পড়ুন<> মোরশেদ আলমের ‘শরীয়াহ ভিত্তিক’ দুর্নীতি! ন্যাশনাল লাইফের শতকোটি লুট
উল্লেখ্য, বিমা সেক্টরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, সোনালী ও রূপালী লাইফ ইন্স্যুরেন্সসহ ডজনখানেক সিইওর বিরুদ্ধে সনদ জালে অভিযোগ রয়েছে।
ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিনের সনদ জালিয়াতির অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমশিন দুদক।
বিমা উন্নয়ণ ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ম্যানেজ করে তারা বছরের পর বছর বিধিভেঙ্গে ওই দায়িত্ব পালন করছেন। নৈতিক চরিত্র স্থলনধারী সিইওদের মাধ্যমে অনৈতিক সুবিধা নিচ্ছেন অনেক বিমা কোম্পানীর চেয়ারম্যানসহ পরিচালকরাও।
আপন দেশ/এবি
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































