Apan Desh | আপন দেশ

শহীদ জামালের কন্যার বিয়ে, ঢাবিতে উত্তীর্ণ জপেলকে প্রধানমন্ত্রীর উপহার 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:২৩, ২৭ মার্চ ২০২৬

শহীদ জামালের কন্যার বিয়ে, ঢাবিতে উত্তীর্ণ জপেলকে প্রধানমন্ত্রীর উপহার 

চব্বিশের গণঅভ্যুত্থান চলাকালে চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত শহীদ জামালের কন্যা তানিয়া আক্তার রুমি’র বিয়ের খরচ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপি’র চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার সকালে (২৭ মার্চ) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী’র অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের নেতৃত্বে শহীদ জামালের পরিবারকে এ আর্থিক সহায়তা দেয়া হয়।   

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ এ উপহার তুলে দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

প্রধানমন্ত্রী’র অতিরিক্ত প্রেস সচিব এ সময় শহীদ জামালের সহধর্মিণী তাসলিমা আক্তারের সঙ্গে কথা বলেন। তার পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন। 

পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ জপেল চাকমার জন্যও শুভেচ্ছা উপহার দিয়ে তার পড়াশুনার জন্য মাসিক শিক্ষা বৃত্তি ঘোষণা দেন আতিকুর রহমান রুমন। এছাড়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশা’র চিকিৎসা সহায়তা প্রদান করে ‘আমরা বিএনপি পরিবার’।

আরও পড়ুন<<>>‘২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার অফার দিয়েছিল ডিপ স্টেট’

মানবিক এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন– প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি। এসময় উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপি নেতা মো. আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও সদস্য মাসুদ রানা লিটন প্রমুখ। 

উল্লেখ্য, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে– বিগত গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার এবং চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের পাশে দাঁড়ানোসহ দরিদ্র মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদানের কাজ করছে ‘আমরা বিএনপি পরিবার’।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান আ.লীগের সাবেক এমপি গ্রেফতার ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু চীনা বিনিয়োগ বাড়লে বাণিজ্য ঘাটতি কমবে: বাণিজ্যমন্ত্রী এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি দেশজুড়ে বৃষ্টির আভাস, ৩ জেলায় বইছে তাপপ্রবাহ রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ২ কোন ম্যাচ না জিতেও নকআউটে কেপ ভার্দে দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ সেরা ফ্রান্স রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র