Apan Desh | আপন দেশ

জুলাই

শেখ হাসিনার কক্ষে ঝুলছে শহীদদের রক্তামাখা জামা

শেখ হাসিনার কক্ষে ঝুলছে শহীদদের রক্তামাখা জামা

জুলাই গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ব্যবহৃত কক্ষে ঝুলছে আন্দোলনে শহীদদের জামাকাপড় ও ব্যবহৃত সামগ্রী। বৃহস্পতিবার (০৬ আগস্ট) বেলা ১১টায় ‌‌জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেয়ার পর এমন দৃশ্য চোখে পড়ে। জাদুঘরের দ্বিতীয় তলায় যে কক্ষে শেখ হাসিনা ঘুমাতেন, সে কক্ষেই এখন প্রদর্শন করা হচ্ছে শহীদদের ব্যবহার্য সামগ্রী। ঘরের চেয়ার, টেবিল, র‌্যাক ও আলমারিতে থরে থরে সাজানো রয়েছে আন্দোলনে নিহতদের ব্যবহৃত রক্তাক্ত জামাকাপড়, ঘড়ি, টাই, কোট এবং জুতা-স্যান্ডেল।

০৫:৪৭ পিএম, ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

জামালপুরে বিএনপির বিজয় র‍্যালি

জামালপুরে বিএনপির বিজয় র‍্যালি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে জেলা বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালি ও সমাবেশ হয়েছে। বুধবার (০৫ আগস্ট) বিকেলে শহরের স্টেশন বাজার এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। র‍্যালির আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ লোটনের সভাপতিত্বে সমাবেশে হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, এমপি।

০৯:২৭ পিএম, ৫ আগস্ট ২০২৬ বুধবার

জুলাই হত্যাকাণ্ডের বিচারে দাবিতে সাংবাদিকদের র‍্যালি

জুলাই হত্যাকাণ্ডের বিচারে দাবিতে সাংবাদিকদের র‍্যালি

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, আহতদের পুনর্বাসন এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সাংবাদিক নেতারা। বুধবার (০৫ আগস্ট) ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের দুই বছর পূর্তিতে র‍্যালি ও সমাবেশ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে র‍্যালিটি শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে অংশ নেয়া সাংবাদিকরা জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

০৯:০৬ পিএম, ৫ আগস্ট ২০২৬ বুধবার

রাষ্ট্রীয় আয়োজনে ব্যানার-তথ্যচিত্রে ভুলে হট্টগোল, নেপথ্যে কী

রাষ্ট্রীয় আয়োজনে ব্যানার-তথ্যচিত্রে ভুলে হট্টগোল, নেপথ্যে কী

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানে একের পর এক ভুল ও অসংগতি ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। প্রধান অতিথির পরিচয় ভুলভাবে উল্লেখ করা থেকে শুরু করে জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ, শহীদদের তথ্য এবং রাজনৈতিক বাস্তবতার গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে তথ্যচিত্র প্রদর্শনের অভিযোগে অনুষ্ঠানস্থলে বিক্ষোভ ও হট্টগোলের সৃষ্টি হয়। প্রশ্ন উঠেছে—রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের অতিথিদের উপস্থিতিতে আয়োজিত এমন একটি অনুষ্ঠানে এসব ভুল কীভাবে ঘটল, আর এর নেপথ্যে দায় কার? বুধবার (০৫ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

০৬:৩৩ পিএম, ৫ আগস্ট ২০২৬ বুধবার

বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ আর কখনোই কোনো তাবেদারী রাষ্ট্রের অবস্থায় ফিরে যাবে না। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখতে মন্ত্রণালয় সক্রিয় ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশকে কোনোভাবেই পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না বর্তমান সরকার। দেশের আত্মমর্যাদা, নিজস্ব সক্ষমতা ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিশ্বসম্প্রদায়ের সঙ্গে সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলাই হবে বর্তমান পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ।

০৬:০৬ পিএম, ৫ আগস্ট ২০২৬ বুধবার

জুলাই সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ

জুলাই সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও হট্টগোল হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, রাষ্ট্রীয় একটি অনুষ্ঠানে বিদেশিদের সামনে আমরা যেভাবে নাস্তানাবুদ হলাম, তা একেবারেই অনভিপ্রেত। এ ঘটনায় সবচাইতে খুশি হবেন যিনি (শেখ হাসিনা) পাশের দেশে বসে আছেন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্র করে এ হট্টগোলের ঘটনা ঘটেছে। উপস্থিতদের একাংশের অভিযোগ, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্রে গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনা ও শহীদদের আত্মত্যাগ যথাযথভাবে তুলে ধরা হয়নি। এ সময় রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

০৫:৩৮ পিএম, ৫ আগস্ট ২০২৬ বুধবার

জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: বাকৃবি ভিসি

জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: বাকৃবি ভিসি

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান মুক্তিকামী জনগণের আত্মত্যাগ, সাহস ও গণতান্ত্রিক চেতনাকে স্মরণ করিয়ে দেয়। জুলাইয়ের চেতনা ধারণ করে সবাইকে উন্নত, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একযোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বুধবার (০৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

০৪:৪৪ পিএম, ৫ আগস্ট ২০২৬ বুধবার

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ-এ স্লোগানকে সামনে রেখে যশোর জেলার কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার( ০৫ আগস্ট) কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ​কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন। সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুণ্ডু(অতিঃ দায়িত্ব)। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর -৬ কেশবপুর আসনের এমপি অধ্যাপক মো. মোক্তার আলী।  

০৩:৫৬ পিএম, ৫ আগস্ট ২০২৬ বুধবার

জুলাইকে ভুলিয়ে দেয়ার অপচেষ্টা প্রতিরোধ করা হবে: জামায়াত আমীর

জুলাইকে ভুলিয়ে দেয়ার অপচেষ্টা প্রতিরোধ করা হবে: জামায়াত আমীর

জুলাই বিপ্লবের ইতিহাস বিকৃত বা জনগণকে তা ভুলিয়ে দেয়ার চেষ্টা হচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে এ অপচেষ্টা তছনছ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (০৪ আগস্ট) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জুলাই আন্দোলন শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমীর। ডা. শফিকুর রহমান বলেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার কোনো উল্টো সংগ্রাম যদি শুরু হয়ে থাকে, তাহলে মহান আল্লাহর ওপর ভরসা করে বলছি, দেশবাসীকে সঙ্গে নিয়ে আমরা তা প্রতিহত করব।

০৪:৪৮ পিএম, ৪ আগস্ট ২০২৬ মঙ্গলবার

জুলাই আন্দোলনের একক দাবিদার হওয়া সমীচীন নয়: ইবি ভিসি

জুলাই আন্দোলনের একক দাবিদার হওয়া সমীচীন নয়: ইবি ভিসি

কোনো একক ব্যক্তি বা সংগঠনের পক্ষে জুলাই আন্দোলনের একক দাবিদার হওয়া সমীচীন নয় বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। তিনি বলেছেন, জুলাই আন্দোলন কেবল বাংলাদেশেই নয়, পুরো দক্ষিণ এশিয়ায় এক অনুকরণীয় আন্দোলন হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। ভ্যানচালক, রিকশাচালক ও শ্রমজীবী মানুষসহ সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ সাফল্য অর্জিত হয়েছে। রোববার (০২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনে বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন গ্রীণ ফোরাম আয়োজিত চব্বিশের জুলাই: জনআকাঙ্ক্ষা এবং বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

০৬:৫৮ পিএম, ২ আগস্ট ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement