Apan Desh | আপন দেশ

ঢাবি

রাজপথে হইচই করে কিছু গড়া যায় না: প্রধানমন্ত্রী

রাজপথে হইচই করে কিছু গড়া যায় না: প্রধানমন্ত্রী

রাজপথে হইচই করে কিছু গড়ে তোলা যায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন। তিনি বলেন, রাজনীতি সংসদে হওয়া উচিত। টেকসই উন্নয়নের জন্য দেশে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১৫৬ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ১৭ জন শিক্ষার্থী সরকারের বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করেন।

০৭:২৪ পিএম, ১২ মে ২০২৬ মঙ্গলবার

ঢাবির সহকারী প্রক্টর মোনামীর পদত্যাগ

ঢাবির সহকারী প্রক্টর মোনামীর পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামী পদত্যাগ করেছেন। প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের পদত্যাগের একদিনের মাথায় তিনি পদ ছাড়লেন। সোমবার (১১ মে) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মোনামী লিখেন, আমি প্রাতিষ্ঠানিকভাবে আমার পদ থেকে পদত্যাগ করেছি। শিক্ষকতা পেশার সাত বছরে (২০২৪ সাল পর্যন্ত) কখনো এক মুহূর্তের জন্য প্রশাসনিক কোনো দায়িত্ব পালনের ইচ্ছা আমার হয়নি। কিন্তু যখন প্রক্টর আমাকে কল করে বললেন, তিনি আমাকে সহকারী প্রক্টর হিসেবে চান, আমি আসলেই অনেক এক্সাইটেড ছিলাম।

১২:৪০ পিএম, ১১ মে ২০২৬ সোমবার

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি, কাফি

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি, কাফি

বিএনপি থেকে বহিষ্কৃত যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন। ‘রাজনৈতিক নেতা ও নাগরিকদের এনসিপিতে যোগদান’ শীর্ষক ওই অনুষ্ঠানে আরও কয়েকজন নতুন মুখ দলে যুক্ত হন। তাদের মধ্যে রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং রেল খাতে অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনি। এছাড়া অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক-এর নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা এনসিপিতে যোগ দেয়ার কথা জানান। তবে বিদেশে অবস্থান করায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

০৭:৫৮ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার

ঢাবির নতুন উপ-উপাচার্য ড. আব্দুস সালাম

ঢাবির নতুন উপ-উপাচার্য ড. আব্দুস সালাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আব্দুস সালাম। তাকে আগামী চার বছরের জন্য এ পদে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব এ এস এম কাসেমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে এ নিয়োগ দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক আব্দুস সালাম উপ-উপাচার্য পদে যোগদানের তারিখ থেকে দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। পাশাপাশি তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

০৭:৪৯ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

ঢামেকে চিকিৎসক-ঢাবি শিক্ষার্থীদের হাতাহাতি, সেবা বন্ধ

ঢামেকে চিকিৎসক-ঢাবি শিক্ষার্থীদের হাতাহাতি, সেবা বন্ধ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার পর এ ঘটনার সূত্রপাত হয় বলে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন। তিনি বলেন, বিকেলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে।

০৬:৫৭ পিএম, ৮ এপ্রিল ২০২৬ বুধবার

ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ

ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে গত ২২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি বরাবর আবেদন করেন নিয়াজ আহমদ খান। ওই দিন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি সকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং উপাচার্যের পদ থেকে অব্যাহতি নিয়ে তার মূল পদে—উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপক হিসেবে—ফিরতে রাষ্ট্রপতির কাছে আবেদন জমা দেন।

০৪:৫৪ পিএম, ১৬ মার্চ ২০২৬ সোমবার

জাতীয় বেতন কমিশন থেকে হঠাৎ মাকছুদুর রহমানের পদত্যাগ

জাতীয় বেতন কমিশন থেকে হঠাৎ মাকছুদুর রহমানের পদত্যাগ

জাতীয় বেতন কমিশনের খণ্ডকালীন সদস্য পদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ঢাবির রেজিস্ট্রার ভবনে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ পদত্যাগের কথা জানান।  মাকছুদুর রহমান বলেন, ‘বেতন কমিশনের চেয়ারম্যানের লিখিত নির্দেশনায় দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নে ৪ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। কমিটি  কমিশনে মোট ৩৩টি প্রস্তাবনা দেয়। কিন্তু কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে সেসব প্রস্তাবনা প্রতিফলন না থাকায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

১২:৪৮ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement