শেখ হাসিনার কক্ষে ঝুলছে শহীদদের রক্তামাখা জামা
জুলাই গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ব্যবহৃত কক্ষে ঝুলছে আন্দোলনে শহীদদের জামাকাপড় ও ব্যবহৃত সামগ্রী। বৃহস্পতিবার (০৬ আগস্ট) বেলা ১১টায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেয়ার পর এমন দৃশ্য চোখে পড়ে। জাদুঘরের দ্বিতীয় তলায় যে কক্ষে শেখ হাসিনা ঘুমাতেন, সে কক্ষেই এখন প্রদর্শন করা হচ্ছে শহীদদের ব্যবহার্য সামগ্রী। ঘরের চেয়ার, টেবিল, র্যাক ও আলমারিতে থরে থরে সাজানো রয়েছে আন্দোলনে নিহতদের ব্যবহৃত রক্তাক্ত জামাকাপড়, ঘড়ি, টাই, কোট এবং জুতা-স্যান্ডেল।
০৫:৪৭ পিএম, ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার