ছবি: আপন দেশ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে যাচ্ছে। শুরুতে সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দলটি স্বাক্ষর থেকে বিরত ছিল।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে দলটির আহবায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যমুনায় সনদে স্বাক্ষর করতে যাবেন। দলের নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াছিন আরাফাত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন <<>>তারেক রহমানের হাতে মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা
প্রতিনিধিদলে থাকবেন— যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন, সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































