Apan Desh | আপন দেশ

সরকারের সামনে তিন চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৮, ১২ জানুয়ারি ২০২৪

সরকারের সামনে তিন চ্যালেঞ্জ

নতুন সরকারের সামনে তিনটি চ্যালেঞ্জ রয়েছে। তা হচ্ছে- রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক। এই তিনটি খাতে বিশ্ব সংকটের যে বাস্তবতা, তার  প্রতিক্রিয়া থেকে দেশকে রক্ষা করা অত সহজ কাজ নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেছেন।

শুক্রবার (১২ জানুয়ারি) ধানমন্ডি ৩২ নম্বরের তিনি গণমাধ্যমকে এ চ্যালেঞ্জের কথা বলেন।

তবে এসব সংকট অতিক্রম করে শান্তিপূর্ণ, সুষ্ঠু নির্বাচন হয়েছে মন্তব্য করেন তিনি। বলেন, এটা শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের জন্য সম্ভব হয়েছে। আমাদের চলার পথে কখনোই পুষ্প বিছানো ছিল না।

তিনি বলেন, জন্ম থেকেই কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করতে হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা পেয়েছি। এখন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তির কঠিন লড়াই অতিক্রম করে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করব। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই সরকারের মূল টার্গেট বলে জানান তিনি।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ