Apan Desh | আপন দেশ

কপাল পুড়ল মিরাজের, নেতৃত্বে লিটন

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৮, ২৯ জুলাই ২০২৬

আপডেট: ২০:১০, ২৯ জুলাই ২০২৬

কপাল পুড়ল মিরাজের, নেতৃত্বে লিটন

ছবি: সংগৃহীত

ওয়ানডে অধিনায়ত্ব হারালেন মেহেদি হাসান মিরাজ। তার জায়গায় লিটন দাসকে ওয়ানডে অধিনায়কত্ব দেয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) মিরপুরে বিসিবির তৃতীয় বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

গত বছরের ১২ জুন মিরাজকে নাজমুল হোসেন শান্তর জায়গায় ওয়ানডে অধিনায়ক করা হয়। এ বছরের এপ্রিলে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড মিরাজকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক করে।

কিন্তু বিশ্বকাপের প্রায় দেড় বছর আগে মিরাজকে সরিয়ে দিল তামিমের বোর্ড।

আরও পড়ুন <<>> দেশে ফেরা নিয়ে যা বললেন সাকিব

মিরাজের নের্তৃত্বে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলেও কিছুদিন আগে জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায়।

সব মিলিয়ে বিদেশের মাটিতে মিরাজ ১৩ ম্যাচে মাত্র দুটিতে জিতেছেন। তাতেই কপাল পুড়ুছে তার।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়