ছবি: আপন দেশ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ মাগরিব রাজধানীর জিয়া উদ্যানে উপস্থিত হয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ছাত্রদলের নেতারা।
এসময় তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সামগ্রিক কল্যাণ কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহবায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, সদ্য সাবেক আহবায়ক সাহেদ আহম্মেদসহ নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক এবং আহবায়ক সদস্যবৃন্দ।
আরও পড়ুন<<>>বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন
নবগঠিত কমিটির আহবায়ক মাসুদ রুমি মিথুন বলেন, দীর্ঘদিন পরে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া আদর্শ ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র রক্ষায় আপোষহীন নেতৃত্ব আমাদের জন্য অনুকরণীয়। তিনি জীবন দিয়ে নেতাকর্মীদের আগলে রেখে আমৃত্যু মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। নতুন দায়িত্ব প্রাপ্তির পর আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আত্মার মাগফেরাত কামনা করতে এসেছি। তাদের আদর্শকে বুকে ধারণ করে ভবিষ্যতে চলতে চাই।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































